ঢাকা   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

মন্ত্রিসভায় আসছেন কায়কোবাদ: শপথের ফোন পেলেন কুমিল্লা-৩–এর বর্ষীয়ান এমপি

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে তাকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানানো হয়। বিষয়টি তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।

আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর পর বিকেলে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সেই তালিকায় কায়কোবাদের নাম থাকায় মুরাদনগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কুমিল্লা-৩ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই বর্ষীয়ান নেতা। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা কায়কোবাদ এবারও বিপুল ভোটে জয় পেয়েছেন। সর্বশেষ নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।

অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নতুন মন্ত্রিসভায় কায়কোবাদের অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন নজর—সরকারের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে এই প্রবীণ রাজনীতিককে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভায় আসছেন কায়কোবাদ: শপথের ফোন পেলেন কুমিল্লা-৩–এর বর্ষীয়ান এমপি

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে তাকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানানো হয়। বিষয়টি তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।

আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর পর বিকেলে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সেই তালিকায় কায়কোবাদের নাম থাকায় মুরাদনগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কুমিল্লা-৩ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই বর্ষীয়ান নেতা। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা কায়কোবাদ এবারও বিপুল ভোটে জয় পেয়েছেন। সর্বশেষ নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।

অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নতুন মন্ত্রিসভায় কায়কোবাদের অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন নজর—সরকারের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে এই প্রবীণ রাজনীতিককে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত