ঢাকা   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

হোমনায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন—মণিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), তাদের চার বছর বয়সী ছেলে হোসাইন এবং সৌদি প্রবাসী সাত্তারের পাঁচ বছর বয়সী ছেলে জুবায়ের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

হোমনায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন—মণিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), তাদের চার বছর বয়সী ছেলে হোসাইন এবং সৌদি প্রবাসী সাত্তারের পাঁচ বছর বয়সী ছেলে জুবায়ের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত