ঢাকা   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রী

জাকারিয়া তাহের সুমনের মন্ত্রী হওয়ার খবরে বরুড়ায় আনন্দ মিছিল

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বরুড়া (কুমিল্লা-৮) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। 

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।

কুমিল্লা-৮ (বরুড়) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন জাকারিয়া তাহের সুমন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল আলম হেলাল দাঁড়িপল্লা প্রতীকে পান ৪৫ হাজার ৯১ ভোট।

স্বাধীনতার ৫৪ বছর পর এবারই প্রথম কেউ বরুড়া থেকে মন্ত্রীত্ব পেয়েছেন।

তার এই মন্ত্রীত্ব পাওয়ার খবরে কুমিল্লা শহর ও বরুড়ার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা কর্মীরা আনন্দ মিছিল করেছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জাকারিয়া তাহের সুমনের মন্ত্রী হওয়ার খবরে বরুড়ায় আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বরুড়া (কুমিল্লা-৮) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। 

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।

কুমিল্লা-৮ (বরুড়) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন জাকারিয়া তাহের সুমন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল আলম হেলাল দাঁড়িপল্লা প্রতীকে পান ৪৫ হাজার ৯১ ভোট।

স্বাধীনতার ৫৪ বছর পর এবারই প্রথম কেউ বরুড়া থেকে মন্ত্রীত্ব পেয়েছেন।

তার এই মন্ত্রীত্ব পাওয়ার খবরে কুমিল্লা শহর ও বরুড়ার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা কর্মীরা আনন্দ মিছিল করেছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত