ঢাকা   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক

শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ সাকায়েত হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) আল আমীন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ওই সময় ইউনিয়নের দৈকামতা গ্রামের জয়নালের বেড়ির উত্তর পশ্চিম কর্ণার এলাকায় তল্লাশিকালে সাকায়াতের কাছ থেকে ১৬ (ষোল) পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ সাকায়েত হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) আল আমীন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ওই সময় ইউনিয়নের দৈকামতা গ্রামের জয়নালের বেড়ির উত্তর পশ্চিম কর্ণার এলাকায় তল্লাশিকালে সাকায়াতের কাছ থেকে ১৬ (ষোল) পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত