ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকের মাতমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতরা সবাই ঈদযাত্রায় উত্তরবঙ্গের পথে ট্রাকে করে যাচ্ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে ছুটে গিয়ে তারা ট্রাকের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন।
কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, রডবোঝাই ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণভাবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন বন্ধে কার্যকর নজরদারি না থাকায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন