মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় কিশোর লাবিবকে নৃশংস ভাবে হত্যার চেষ্টা, আটক দুই

কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রামের ভূঁইয়া বাড়িতে এক নির্মম ও নৃশংস হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

২৩ মে বরুড়া থানায় আসামীদের কে রিমান্ডে আনার পর ঘটনাটি জানাজানি হয়।

থানা অভিযোগ সূত্রে জানা যায় পৌরসভার তলাগ্রাম গ্রামের  মোঃ সোহেল ভূঁইয়ার একমাত্র ছেলে লাবিবকে  শ্বাসরোধ ও মাথায় মারাত্মক আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং কোমায় থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—তলাগ্রামের বাসিন্দা শাকিল হোসেন (১৯) এবং জাহিদ হোসেন (২৩)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মে নিখোঁজ হয় লাবিব। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তলাগ্রামের একটি নির্জন পরিত্যক্ত স্থানে তাকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, লাবিবের মাথায় মারাত্মক আঘাত করা হয়েছে এবং গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন থাকলেও এখনো তার জ্ঞান ফেরেনি।

একমাত্র সন্তানের এমন নির্মম পরিণতিতে লাবিবের বাবা-মা ও পরিবারে চলছে শোকের মাতম। সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার অসহায় পরিবার। এদিকে এই নৃশংস ঘটনার পর তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে। তারা এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  সন্জয় সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা রিমান্ডে আছে। লাবিব শুনতে পেয়েছি কোমায় আছে। স্রষ্টা তাকে সুস্থতা দান করুক। আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৩ মে ২০২৬

বরুড়ায় কিশোর লাবিবকে নৃশংস ভাবে হত্যার চেষ্টা, আটক দুই

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই