ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

প্রীতিময় দেশ

মুক্তির লড়াই
মুক্তির লড়াই
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রীতিময় দেশ
প্রীতিময় দেশ   শুনেছ কি, একাকী বসি ফুল আর পাখিদের গান? কুলুকুলু বয়ে যাওয়া বহতা নদীর কলতান। দেখেছ কি, ডানা মেলে প্রজাপতি মেতেছে যে রঙের উৎসবে? সবুজ বনানি ঘেরা এই মাটি, ফলবান গাছেদের ভিড়ে। হারিয়ে গিয়েছ কি কোন এক প্রীতির সকালে? বাংলার রূপ-রস-গন্ধ নিয়ে মেতে থাকা নিরব বিকেলে। ফুলেল গুল্মলতা মেঠোপথ, সবুজের প্রীত হাতছানি— এইখানে পাবে তুমি, হৃদয়টা ভরবে তা জানি। রয়েছে ক্লান্তিহরা ঝিরিঝিরি বয়ে যাওয়া বায়। আমার সনে এসো, বন্ধু হে, এসো গো হেথায়। জেলেদের জাল বেয়ে মাছ ধরা দৃষ্টি জুড়ায়, আমাদের নদীসখা, পলি গড়া নন্দিত গাঁয়। মানব মনের হিতে এই দেশ, দেখ কত রূপ-রসে ভরা! রাশিরাশি রঙ আর প্রীতিময় প্রকৃতির গড়া।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রীতিময় দেশ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
প্রীতিময় দেশ   শুনেছ কি, একাকী বসি ফুল আর পাখিদের গান? কুলুকুলু বয়ে যাওয়া বহতা নদীর কলতান। দেখেছ কি, ডানা মেলে প্রজাপতি মেতেছে যে রঙের উৎসবে? সবুজ বনানি ঘেরা এই মাটি, ফলবান গাছেদের ভিড়ে। হারিয়ে গিয়েছ কি কোন এক প্রীতির সকালে? বাংলার রূপ-রস-গন্ধ নিয়ে মেতে থাকা নিরব বিকেলে। ফুলেল গুল্মলতা মেঠোপথ, সবুজের প্রীত হাতছানি— এইখানে পাবে তুমি, হৃদয়টা ভরবে তা জানি। রয়েছে ক্লান্তিহরা ঝিরিঝিরি বয়ে যাওয়া বায়। আমার সনে এসো, বন্ধু হে, এসো গো হেথায়। জেলেদের জাল বেয়ে মাছ ধরা দৃষ্টি জুড়ায়, আমাদের নদীসখা, পলি গড়া নন্দিত গাঁয়। মানব মনের হিতে এই দেশ, দেখ কত রূপ-রসে ভরা! রাশিরাশি রঙ আর প্রীতিময় প্রকৃতির গড়া।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত