ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

তিস্তায় ভেসে এলো একদিনের নবজাতকের মরদেহ

মোঃ তরিকুল ইসলাম খন্দকার, লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভাসছিল একটি কার্টন বক্স। কার্টন ভাসতে দেখে স্থানীয় এক যুবক নদীতে নেমে কার্টনটি খুলে দেখে পলিথিনের ব্যাগে একটি নবজাতকের মরদেহ। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা নবজাতকটিকে নদী থেকে তুলে এনে পুলিশে খবর দেয়। পরে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন,নবজাতক একটি বাচ্চা নদীর পানিতে ভেসে আসতেছিল।কেবা কাহারা বাচ্চাটিকে পলিথিনে ভরে নদীতে ফেলে দিয়েছিল।আমরা ধারণা করছি এটি মৃত বাচ্চা হতে পারে। তিনি ধারণা করে আরো বলেন এটি অবৈধ সম্পর্কের ফসল হতে পারে।আপাতত আমরা মামলা নিয়েছি।ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তিস্তায় ভেসে এলো একদিনের নবজাতকের মরদেহ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image
মোঃ তরিকুল ইসলাম খন্দকার, লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভাসছিল একটি কার্টন বক্স। কার্টন ভাসতে দেখে স্থানীয় এক যুবক নদীতে নেমে কার্টনটি খুলে দেখে পলিথিনের ব্যাগে একটি নবজাতকের মরদেহ। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা নবজাতকটিকে নদী থেকে তুলে এনে পুলিশে খবর দেয়। পরে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন,নবজাতক একটি বাচ্চা নদীর পানিতে ভেসে আসতেছিল।কেবা কাহারা বাচ্চাটিকে পলিথিনে ভরে নদীতে ফেলে দিয়েছিল।আমরা ধারণা করছি এটি মৃত বাচ্চা হতে পারে। তিনি ধারণা করে আরো বলেন এটি অবৈধ সম্পর্কের ফসল হতে পারে।আপাতত আমরা মামলা নিয়েছি।ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত