ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

সুন্দরবনে অস্ত্র ও গুলি'সহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলি'সহ আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে মোংলার বাংলাদেশ কোস্টগার্ডে সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। ডাকাতির প্রস্তুতিকালে বাংলাদেশ কোস্টগার্ডে সদস্যরা ওই ডাকাতদের ধাওয়া করেন। তিনি আরও বলেন, এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা তাদেরকে আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আর আটক করা হয় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে। আটকরা হলেন - মোঃ বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাংলাদেশ কোস্টগার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র এবং গোলাবারুদসহ নানা ধরনের রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সুন্দরবনে অস্ত্র ও গুলি'সহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৫

featured Image
অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলি'সহ আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে মোংলার বাংলাদেশ কোস্টগার্ডে সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। ডাকাতির প্রস্তুতিকালে বাংলাদেশ কোস্টগার্ডে সদস্যরা ওই ডাকাতদের ধাওয়া করেন। তিনি আরও বলেন, এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা তাদেরকে আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আর আটক করা হয় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে। আটকরা হলেন - মোঃ বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাংলাদেশ কোস্টগার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র এবং গোলাবারুদসহ নানা ধরনের রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত