ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

চীন-ভিয়েতনাম বাণিজ্য ও মানবিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য

২৫ জুন (মঙ্গলবার) থিয়ানচিনে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, গ্রীষ্মকালীন দাভোস ফোরামে যোগ দিতে আসা ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। বৈঠকে লি ছিয়াং বলেন, এপ্রিল মাসে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভিয়েতনাম সফরের পর থেকে, দু’দেশের ব্যাপক কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হয়েছে। দুই দেশের শীর্ষ নেতাদের প্রণীত গ্র্যান্ড ব্লুপ্রিন্ট বাস্তবায়নে চীন ইচ্ছুক। তিনি আরও বলেন, দু’পক্ষের উচিত দু’দেশের উন্নয়ন-কৌশলের সংযুক্তির কাজে গতি সঞ্চার করা, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ ও ‘টু করিডোর অ্যান্ড ওয়ান সার্কেল’ কাঠামোর সংযুক্তির জন্য সহযোগিতা-পরিকল্পনা বাস্তবায়ন করা। জবাবে ফাম মিন চিন বলেন, চীনের সাথে দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে, উচ্চ-স্তরের বিনিময় জোরদার; অর্থনীতি, বাণিজ্য ও মানবিক ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি; বহুপাক্ষিক সহযোগিতা জোরদার; এবং সাধারণ স্বার্থ রক্ষার জন্য কাজ করে যেতে ভিয়েতনাম ইচ্ছুক। সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চীন-ভিয়েতনাম বাণিজ্য ও মানবিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

featured Image
২৫ জুন (মঙ্গলবার) থিয়ানচিনে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, গ্রীষ্মকালীন দাভোস ফোরামে যোগ দিতে আসা ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। বৈঠকে লি ছিয়াং বলেন, এপ্রিল মাসে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভিয়েতনাম সফরের পর থেকে, দু’দেশের ব্যাপক কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হয়েছে। দুই দেশের শীর্ষ নেতাদের প্রণীত গ্র্যান্ড ব্লুপ্রিন্ট বাস্তবায়নে চীন ইচ্ছুক। তিনি আরও বলেন, দু’পক্ষের উচিত দু’দেশের উন্নয়ন-কৌশলের সংযুক্তির কাজে গতি সঞ্চার করা, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ ও ‘টু করিডোর অ্যান্ড ওয়ান সার্কেল’ কাঠামোর সংযুক্তির জন্য সহযোগিতা-পরিকল্পনা বাস্তবায়ন করা। জবাবে ফাম মিন চিন বলেন, চীনের সাথে দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে, উচ্চ-স্তরের বিনিময় জোরদার; অর্থনীতি, বাণিজ্য ও মানবিক ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি; বহুপাক্ষিক সহযোগিতা জোরদার; এবং সাধারণ স্বার্থ রক্ষার জন্য কাজ করে যেতে ভিয়েতনাম ইচ্ছুক। সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত