ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

মোংলায় এক বন্দর কর্মচারীকে দুর্বৃত্তদের গুলি

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ বাগেরহাটের মোংলা বন্দর এলাকায় দুর্বৃত্তের গুলিতে এস. এম. আসিফ নাঈম নামের এক বন্দর কর্মচারী আহত হয়েছেন। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়‍্যারলেস অপারেটর ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)'র এডহক কমিটির সদস্য। গত সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬'টার দিকে মোংলা বন্দর বিপণী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া সূত্র মতে জানা যায়, গুলিবিদ্ধ আসিফের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে একটি গুলি বের করে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এ ঘটনায় বন্দর বিপণী মার্কেট ও মোংলা বন্দর এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের (বেতার চালক) তৃতীয় শ্রেণির কর্মচারী ও বন্দর কর্মচারী সংঘের (সিবিএ) এডহক কমিটির সদস্য ভুক্তভোগী আহত এস. এম. আসিফ নাঈম জানান, সন্ধ্যা সাড়ে ৬'টার দিকে বন্দর সিবিএ অফিস থেকে বন্দরের পাওয়ার হাউস আবাসিক এলাকা মালতী পোর্ট কলোনি নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হন তিনি। বন্দর বিপণী মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলে দুজন অজ্ঞাত দুষ্কৃতকারী তার গতিরোধ করে এবং বাম পায়ের রানে গুলি করে পুনরায় মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, ‘এ ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আমি'সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন্দর বিপণী মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আহত এস. এম. আসিফ নাঈমের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (সিবিএ) সংগঠন নিয়ে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছি আসিফ নাঈমসহ তাদের লোকজন ও পূর্বের কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে। এ সিবিএ সংগঠন নিয়েও এমন ঘটনা ঘটতে পারে। তারপরেও বন্দরের কর্মচারীর পায়ে গুলি করা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মোংলায় এক বন্দর কর্মচারীকে দুর্বৃত্তদের গুলি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত