অতীতের সব ধূসর স্মৃতি মুছে
যাক আজি দূরে,
নতুন বছর আসুক নেমে
শান্তির সুমধুর সুরে।
বিভেদের বিষ যাক ঘুচে আজ,
জাগুক মহা মানবতা,
হৃদয়ে হৃদয়ে ফুটে উঠুক
শুদ্ধ ভালোবাসার কথা।
আঁধার কাটুক আলোকবর্তিকা
হাতে নিয়ে আগামীর,
দুঃখ ঘুচুক, শান্ত হোক
এই অশান্ত ধরিত্রীর।
২০২৬ বয়ে আনুক সমৃদ্ধি
আর অপার হাসি,
মোরা যেন সবে সত্যের পথে
হই গো অভিলাষী।
হে বিধাতা, দাও শক্তি মোদের
লড়তে অন্যায়ের সাথে,
বিজয় কেতন উড়ুক যেন
ঐক্যেরই শুভ্র হাতে।
সুস্থ থাকুক চরাচর আর
স্বপ্নরা পাক প্রাণ,
গাই যেন মোরা নতুন বছরে
সাম্যের জয়গান।

বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
অতীতের সব ধূসর স্মৃতি মুছে
যাক আজি দূরে,
নতুন বছর আসুক নেমে
শান্তির সুমধুর সুরে।
বিভেদের বিষ যাক ঘুচে আজ,
জাগুক মহা মানবতা,
হৃদয়ে হৃদয়ে ফুটে উঠুক
শুদ্ধ ভালোবাসার কথা।
আঁধার কাটুক আলোকবর্তিকা
হাতে নিয়ে আগামীর,
দুঃখ ঘুচুক, শান্ত হোক
এই অশান্ত ধরিত্রীর।
২০২৬ বয়ে আনুক সমৃদ্ধি
আর অপার হাসি,
মোরা যেন সবে সত্যের পথে
হই গো অভিলাষী।
হে বিধাতা, দাও শক্তি মোদের
লড়তে অন্যায়ের সাথে,
বিজয় কেতন উড়ুক যেন
ঐক্যেরই শুভ্র হাতে।
সুস্থ থাকুক চরাচর আর
স্বপ্নরা পাক প্রাণ,
গাই যেন মোরা নতুন বছরে
সাম্যের জয়গান।

আপনার মতামত লিখুন