ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

রাশমিকা মান্দানা সর্বোচ্চ করদাতা

রাশমিকা মান্দানা সর্বোচ্চ করদাতা

চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। 

জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। এ খাতে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরের সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন রাশমিকা। অভিনয় জীবন শুরু করেছিলেন ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘অ্যানিম্যাল’-এর মতো ব্লকবাস্টার হিটে অভিনয়ের মাধ্যমে খুব দ্রুত তারকা খ্যাতির শীর্ষে পৌঁছেছেন রাশমিকা। গত বছরই তিনি ছয়টি সিনেমা মুক্তি দিয়েছেন, যা সমসাময়িক অন্যান্য অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি।

কাজের জন্য মুম্বাই ও হায়দরাবাদে থাকলেও তার শিকড় রয়েছে কর্নাটকের কোদাগু জেলায়। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদও দ্রুত বৃদ্ধি পেয়েছে। তিনি বিলাসবহুল গাড়ির উল্লেখযোগ্য সংগ্রহ তৈরি করেছেন। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেছেন রাশমিকা মান্দানা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি টাকার একটি প্রাসাদসম বাড়ি এবং মুম্বাইতেও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাশমিকা মান্দানা সর্বোচ্চ করদাতা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। 

জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। এ খাতে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরের সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন রাশমিকা। অভিনয় জীবন শুরু করেছিলেন ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘অ্যানিম্যাল’-এর মতো ব্লকবাস্টার হিটে অভিনয়ের মাধ্যমে খুব দ্রুত তারকা খ্যাতির শীর্ষে পৌঁছেছেন রাশমিকা। গত বছরই তিনি ছয়টি সিনেমা মুক্তি দিয়েছেন, যা সমসাময়িক অন্যান্য অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি।

কাজের জন্য মুম্বাই ও হায়দরাবাদে থাকলেও তার শিকড় রয়েছে কর্নাটকের কোদাগু জেলায়। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদও দ্রুত বৃদ্ধি পেয়েছে। তিনি বিলাসবহুল গাড়ির উল্লেখযোগ্য সংগ্রহ তৈরি করেছেন। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেছেন রাশমিকা মান্দানা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি টাকার একটি প্রাসাদসম বাড়ি এবং মুম্বাইতেও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত