ঢাকা   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

রাণীশংকৈলে জাল দলিল সহ দালাল আটক

রাণীশংকৈলে জাল দলিল সহ দালাল আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদন করতে এসে সার্টিফাইড কপি ( ভুয়া অবিকল নকল) সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার  কার্যালয়ে দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি (জাল দলিল) তৈরির কারিগর হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম এ বিষয়ে  বলেন, আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা। সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইকালে একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে আটকে দেওয়া হয়। এবং ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য নিয়ে অফিসে এনে মজিবুর রহমানকে আটক করা হয়৷ পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা সাব রেজিস্ট্রি অফিসে আসি। এবং ঘটনার সত্যতা পেয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রাণীশংকৈলে জাল দলিল সহ দালাল আটক

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদন করতে এসে সার্টিফাইড কপি ( ভুয়া অবিকল নকল) সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার  কার্যালয়ে দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি (জাল দলিল) তৈরির কারিগর হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম এ বিষয়ে  বলেন, আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা। সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইকালে একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে আটকে দেওয়া হয়। এবং ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য নিয়ে অফিসে এনে মজিবুর রহমানকে আটক করা হয়৷ পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা সাব রেজিস্ট্রি অফিসে আসি। এবং ঘটনার সত্যতা পেয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত