ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

মোংলায় ১ কেজি গাঁজা'সহ মাদক কারবারি আটক

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজা'সহ মাদক কারবারি আটক।

বুধবার (২১ জানুয়ারী) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেসবিজ্ঞপ্তিতে  সাংবাদিকদের এ সকল তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  ২১ জানুয়ারী সকাল ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা'সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, মোংলা উপজেলার দিগরাজ বাঁশ বাজার এলাকার মোঃ সাইফুল ইসলামেন ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০)।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। 

মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মোংলায় ১ কেজি গাঁজা'সহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজা'সহ মাদক কারবারি আটক।

বুধবার (২১ জানুয়ারী) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেসবিজ্ঞপ্তিতে  সাংবাদিকদের এ সকল তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  ২১ জানুয়ারী সকাল ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা'সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, মোংলা উপজেলার দিগরাজ বাঁশ বাজার এলাকার মোঃ সাইফুল ইসলামেন ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০)।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। 

মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত