ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

চট্টগ্রাম মহানগর ও পার্বত্য চট্টগ্রাম মিলিয়ে সাতটি বাণিজ্যিক আদালত, প্রজ্ঞাপন জারি

বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির জন্য প্রথমবারের মতো ঢাকা মহানগরসহ সারা দেশে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করেছে সরকার। ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এ দেওয়া ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরের জন্য একটি করে পৃথক বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। ফলে সারাদেশের মহানগর এলাকাগুলোতে মোট ১১টি বাণিজ্যিক আদালত থাকছে। মহানগরের আদালতগুলোসহ জেলা পর্যায়ের সব আদালত মিলিয়ে দেশে মোট ৭৫টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হলো। ঢাকা মহানগরে রাখা হয়েছে ৩টি বাণিজ্যিক আদালত।

এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামে, চট্টগ্রাম মহানগরে দুই বাণিজ্যিক আদালত যথাক্রমে বাণিজ্যিক আদালত-১, চট্টগ্রাম মহানগর (কোতয়ালী, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর, অবলমুরিং থানা) ও বাণিজ্যিক আদালত-২, চট্টগ্রাম মহানগর (চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর, আকবর শাহ থানা) রয়েছে। এদিকে খাগড়াছড়ি জেলায় র‍য়েছে বাণিজ্যিক আদালত-খাগড়াছড়ি ,

রাঙ্গামাটি জেলায় বাণিজ্যিক আদালত-রাঙ্গামাটি, বান্দরবান জেলায় বানিজ্যিক আদালত-বান্দরবান এবং কক্সবাজার জেলায় বাণিজ্যিক আদালত-কক্সবাজার।

চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। বাণিজ্যিক আদালত-১ এর এখতিয়ারাধীন এলাকার মধ্যে রয়েছে—কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর ও ডবলমুরিং থানা।

বাণিজ্যিক আদালত-২ এর অধীনে থাকবে চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর ও আকবর শাহ থানা। চট্টগ্রাম জেলার (মহানগর এলাকা ছাড়া) জন্য পৃথক বাণিজ্যিক আদালত থাকছে।

বৃহত্তর চট্টগ্রামে বাণিজ্যিক আদালতসমূহ নিম্নে:

১. বাণিজ্যিক আদালত, চট্টগ্রাম চট্টগ্রাম জেলা (মহানগর এলাকা ব্যতীত)

২. বাণিজ্যিক আদালত-১, চট্টগ্রাম মহানগর (কোতয়ালী, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর, ডবলমুরিং থানা)

৩. বাণিজ্যিক আদালত-২, চট্টগ্রাম মহানগর (চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর, আকবর শাহ থানা)

৪. বাণিজ্যিক আদালত, খাগড়াছড়ি (খাগড়াছড়ি জেলা)

৫. বাণিজ্যিক আদালত, রাঙ্গামাটি (রাঙ্গামাটি জেলা)

৬. বানিজ্যিক আদালত, বান্দরবান (বান্দরবান জেলা)

৭. বাণিজ্যিক আদালত, কক্সবাজার (কক্সবাজার জেলা)

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম মহানগর ও পার্বত্য চট্টগ্রাম মিলিয়ে সাতটি বাণিজ্যিক আদালত, প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত