কুমিল্লার বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বরুড়া পৌরসভার তলাগ্রাম পাটোয়ারী রাইস মিল মিলনায়তনে কুমিল্লা ৮, বরুড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা বিএনপি'র সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপি'র সভাপতি কায়সার আলম সেলিম, এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ প্রদান করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও রাজবাড়ী এবং সিলেট সাবেক জেলা প্রশাসক মোঃ জামাল হোসেন মজুমদার। প্রশিক্ষণ কর্মশালায় বরুড়া উপজেলার ১০৭ টি ভোট কেন্দ্রের কেন্দ্র ও ভোট কক্ষের দায়িত্ব প্রাপ্ত বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।
এদিন প্রশিক্ষণ কর্মশালায় প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টদের দায়িত্ব যথাযথ ভাবে পালনের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন