বরগুনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনিরের ধানের শীষ প্রতীকের সমর্থনে বরগুনার পাথরঘাটা কেএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা,বিকেল বেলায় এই জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়েছে
রবিবার (০৭-০২-২৬) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত তা চলে।
জনসভা শুরুর আগেই পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে নির্ধারিত মাঠ কানায় কানায় পরি পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেককে গাছে উঠে, রাস্তার পাশে দাঁড়িয়ে এবং আশপাশের উঁচু স্থানে অবস্থান নিয়ে সুশৃঙ্খলভাবে বক্তব্য শোনেন। জনসমুদ্রে পরিণত হওয়া এই সমাবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও তরুণদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নূরুল ইসলাম মনি বলেন,
“আমি বিগত দিনে এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সংসদে আমি কীভাবে কথা বলেছি, কীভাবে এই এলাকার স্বার্থ তুলে ধরেছি—তা আপনারা সবাই দেখেছেন। পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলায় যে উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই হয়েছে আমার এমপি থাকা অবস্থায়।”
তিনি আরও বলেন,
“আপনারা যদি আবার আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে পাথরঘাটা, বামনা ও বেতাগী এলাকার দীর্ঘদিনের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ, এই এলাকাকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবেএবং তিনি বলেন পাথরঘাটায় পর্যটক কেন্দ্র গড়ে তোলা হবে।
আলহাজ নুরুল ইসলাম মনি আরো বলেন “বিএনপি ক্ষমতায় এলে মানুষের হারানো অধিকার ফিরে আসবে এবং সুষম উন্নয়ন নিশ্চিত হবে।”বিশেষ করে বলেন কৃষি কার্ড, রেশন কার্ড, ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন পাথরঘাটা ও বামনা বেতাগীতে কোন চাঁদাবাজের স্থান হবে না।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং হাজারো সমর্থক উপস্থিত ছিলেন। পুরো জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন