ঢাকা   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

চান্দিনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পৃথক পৃথক শোডাউন

কুমিল্লা-৭ চান্দিনা আসনে বিএনপি ও বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীরা মিছিল করে পৃথক পৃথক শোডাউন করে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় উপজেলা সদরের চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর পক্ষে মিছিল বের করে নেতা-কর্মীরা। এর আগে দুপুর ১২টায় চান্দিনা মিনি স্টেডিয়াম থেকে কলস প্রতীকের বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এর পক্ষে মিছিল করে নেতা-কর্মীরা।

বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে মিছিলের নেতৃত্ব দেন ড. রেদোয়ান আহমেদ এর ছেলে সুলতান মঈন আহমেদ রবিন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা শাহআলম, মনির মাস্টার, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জামসেদ আহমেদ জাকি, পিয়াল, আব্দুস সামাদ কমিশনার, ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ।

দুপুরে অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অংশ নেয় উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতা শরীফ খাঁন, মাহবুব আলম দোলন, হানিফ মুন্সি প্রমুখ।

এছাড়া উপজেলার দোল্লাই নবাবপুর, মহিচাইল, শুহিলপুর, জোয়াগ, মাধাইয়া, বাড়েরা, বরকইট, বদরপুর বাজার সহ বিভিন্ন স্থানে প্রচারণার শেষ মিছিল করে তারা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

চান্দিনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পৃথক পৃথক শোডাউন

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা-৭ চান্দিনা আসনে বিএনপি ও বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীরা মিছিল করে পৃথক পৃথক শোডাউন করে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় উপজেলা সদরের চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর পক্ষে মিছিল বের করে নেতা-কর্মীরা। এর আগে দুপুর ১২টায় চান্দিনা মিনি স্টেডিয়াম থেকে কলস প্রতীকের বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এর পক্ষে মিছিল করে নেতা-কর্মীরা।

বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে মিছিলের নেতৃত্ব দেন ড. রেদোয়ান আহমেদ এর ছেলে সুলতান মঈন আহমেদ রবিন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা শাহআলম, মনির মাস্টার, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জামসেদ আহমেদ জাকি, পিয়াল, আব্দুস সামাদ কমিশনার, ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ।

দুপুরে অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অংশ নেয় উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতা শরীফ খাঁন, মাহবুব আলম দোলন, হানিফ মুন্সি প্রমুখ।

এছাড়া উপজেলার দোল্লাই নবাবপুর, মহিচাইল, শুহিলপুর, জোয়াগ, মাধাইয়া, বাড়েরা, বরকইট, বদরপুর বাজার সহ বিভিন্ন স্থানে প্রচারণার শেষ মিছিল করে তারা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত