কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত পৌঁনে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আসনের ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।
ঘোষিত ওই ফলাফলে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। এছাড়া ১১ দলীয় জোট প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মাও. সোলাইমান খাঁন পেয়েছেন ২৪ হাজার ৫৯৭ ভোট, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমী পেয়েছেন ১৪ হাজার ৮০ ভোট, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর পেয়েছেন ২৫৯ ভোট।
ওই আসনে ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ৫৬.৩৫ শতাংশ হারে ভোট পড়েছে ১ লাখ ৮২ হাজার ২৭৪। এর মধ্যে ৪ হাজার ৫৯৪টি বাতিল ভোটের পর বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৮০ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রয়ারী) জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান এর কার্যালয় থেকে পোস্টাল ভোটসহ বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন