ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকলে তা বয়কটের বিষয়ে ভাববে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ, যিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাও ছিলেন, লেখেন—‘শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাস্টারমাইন্ড এবং গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদি থাকলে তা বয়কটের বিষয়ে ভাবতে হবে আমাদের।’
তার এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে শপথ অনুষ্ঠানে কোন কোন বিদেশি অতিথি উপস্থিত থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে কি না—তা এখনো স্পষ্ট নয়। তবে দলটির শীর্ষ নেতার এমন মন্তব্য শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন