ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কার্যত সীমাবদ্ধ ছিল দুই প্রধান প্রার্থীর মধ্যে, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অন্যটি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর লড়াইয়ে।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট।
২৫৬ নম্বর এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৭৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
জামানত হারানো ছয় প্রার্থী হলেন, ইসলামী ঐক্যজোটের আবদুল কাদের (মিনার-২৭৯), জাতীয় পার্টির এইচ এম এম ইরফান (লাঙ্গল-৭২৭), বিএসপির মোহাম্মদ গোলাম মোরশেদ (একতারা-৩২২৪), বাসদের মো. আলী আশ্রাফ (মই-১৬০), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. গোলাম ছাদেক (হাতপাখা-২২৭৩) এবং বিআরপির মফিজ উদ্দীন আহমেদ (হাতি-১৬১)।
ফলাফলের সামগ্রিক চিত্রে স্পষ্ট হয়েছে, কুমিল্লা-৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা মূলত দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন