ত্রয়োদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলীয় সিদ্ধান্তে তারেক রহমান-কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদীয় দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত এমপিরা তাকে সংসদ নেতা নির্বাচিত করেন, যা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে নিরঙ্কুশ জয় ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নেতৃত্বের প্রশ্নে কোনো ভিন্নমত ছিল না। সংসদীয় দলের বৈঠকেই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এর মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক নেতৃত্ব নির্ধারিত হলো। এখন সবার দৃষ্টি মন্ত্রিসভা গঠন ও শপথ অনুষ্ঠানের দিকে।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন