ঢাকা   বুধবার, ১১ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

পাথরঘাটা বাড়ানি খাল থেকে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার (২ মার্চ, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিরহাট ও কাঁঠালতলী সংযোগ সেতুর সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদ-সংলগ্ন ভারানি খালে জোয়ারের পানিতে একটি মরদেহ উপুড় হয়ে ভেসে থাকতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা দূর থেকে একটি নিথর দেহ ভাসতে দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে নিশ্চিত হয়ে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক নির্ধারণের চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা দেখা দিলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১১ মার্চ ২০২৬

পাথরঘাটা বাড়ানি খাল থেকে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার (২ মার্চ, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিরহাট ও কাঁঠালতলী সংযোগ সেতুর সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদ-সংলগ্ন ভারানি খালে জোয়ারের পানিতে একটি মরদেহ উপুড় হয়ে ভেসে থাকতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা দূর থেকে একটি নিথর দেহ ভাসতে দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে নিশ্চিত হয়ে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক নির্ধারণের চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা দেখা দিলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত