ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

কচুয়া -কালিয়াপাড়া সড়কে ‘হাশেম শপিং কমপ্লেক্স’ এর বর্ণাঢ্য উদ্বোধন

চাঁদপুরের কচুয়া -কালিয়াপাড়া সড়কের শাহারাস্তি উপজেলার হোসেনপুর বাজারে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ‘হাশেম শপিং কমপ্লেক্স’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।

 কচুয়া-কালিয়াপাড়া সড়কের সাহরাস্তি উপজেলাধীন হোসেনপুর বাজারে দোয়া ও মিলাদের মাধ্যমে কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় গাউছিয়া হাশেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস, কমপ্লেক্সের পরিচালক মো. আবু সুফিয়ান, বাজার জামে মসজিদের খতিব হাফেজ আবুল হোসেন, বিএনপি নেতা ওমর ফারুক, ইমাম হোসেন, এমরান হোসেন তালুকদার, আবুল হাশেমসহ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমপ্লেক্সের পরিচালক মো. আবু সুফিয়ান জানান, দ্বিতল বিশিষ্ট এই আধুনিক শপিং কমপ্লেক্সে রয়েছে উন্নত ডিজাইনের থ্রি-পিস, কামিজ, শিশুদের পোশাক, গার্মেন্টস সামগ্রী, কসমেটিকস, মোবাইল শপ, জুয়েলারি শপ, আধুনিক জুতার দোকান, বিউটি পার্লার ও মনোহরী সামগ্রীর দোকান।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সকল শ্রেণির ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মনে করছেন, নতুন এই শপিং কমপ্লেক্স হোসেনপুর বাজারের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে এবং কচুয়া ও শাহারাস্তি উপজেলার ক্রেতাদের জন্য আধুনিক কেনাকাটার সুবিধা নিশ্চিত করবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কচুয়া -কালিয়াপাড়া সড়কে ‘হাশেম শপিং কমপ্লেক্স’ এর বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের কচুয়া -কালিয়াপাড়া সড়কের শাহারাস্তি উপজেলার হোসেনপুর বাজারে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ‘হাশেম শপিং কমপ্লেক্স’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।

 কচুয়া-কালিয়াপাড়া সড়কের সাহরাস্তি উপজেলাধীন হোসেনপুর বাজারে দোয়া ও মিলাদের মাধ্যমে কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় গাউছিয়া হাশেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস, কমপ্লেক্সের পরিচালক মো. আবু সুফিয়ান, বাজার জামে মসজিদের খতিব হাফেজ আবুল হোসেন, বিএনপি নেতা ওমর ফারুক, ইমাম হোসেন, এমরান হোসেন তালুকদার, আবুল হাশেমসহ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমপ্লেক্সের পরিচালক মো. আবু সুফিয়ান জানান, দ্বিতল বিশিষ্ট এই আধুনিক শপিং কমপ্লেক্সে রয়েছে উন্নত ডিজাইনের থ্রি-পিস, কামিজ, শিশুদের পোশাক, গার্মেন্টস সামগ্রী, কসমেটিকস, মোবাইল শপ, জুয়েলারি শপ, আধুনিক জুতার দোকান, বিউটি পার্লার ও মনোহরী সামগ্রীর দোকান।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সকল শ্রেণির ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মনে করছেন, নতুন এই শপিং কমপ্লেক্স হোসেনপুর বাজারের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে এবং কচুয়া ও শাহারাস্তি উপজেলার ক্রেতাদের জন্য আধুনিক কেনাকাটার সুবিধা নিশ্চিত করবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত