কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামে মরহুম সুবহান আলী ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে কুরআনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওড়া গ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফজলুর রহমান এবং বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোতালেব হোসেন ভূঁইয়া।সার্বিক সহোযোগিতা করেন প্রবাসী মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পবিত্র কুরআন তেলাওয়াত ও সুমধুর কণ্ঠে আজান পরিবেশন করে উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা শিশু-কিশোরদের মাঝে ইসলামের সৌন্দর্য ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন সমাজে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মরহুম সুবহান আলী ভূঁইয়া’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন