ঢাকা   বুধবার, ১১ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ মোঃ আবু তাহের (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার (৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহের কুমিল্লা কোতয়ালী থানার অরন্যপুর গ্রামের মৃত আবুল হোসেন ও মৃত ফরিদা বেগমের ছেলে।

​পুলিশ জানায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই দিন এলাকাভিত্তিক অভিযান পরিচালনা করছিলো। 

অভিযানের এক পর্যায়ে উপজেলার কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহেরকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ১৬, তারিখ- ০৯/০৩/২০২৬) রুজু করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১১ মার্চ ২০২৬

কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

​চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ মোঃ আবু তাহের (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার (৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহের কুমিল্লা কোতয়ালী থানার অরন্যপুর গ্রামের মৃত আবুল হোসেন ও মৃত ফরিদা বেগমের ছেলে।

​পুলিশ জানায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই দিন এলাকাভিত্তিক অভিযান পরিচালনা করছিলো। 

অভিযানের এক পর্যায়ে উপজেলার কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহেরকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ১৬, তারিখ- ০৯/০৩/২০২৬) রুজু করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত