ঢাকা   বুধবার, ১১ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

কচুয়া বিশ্বরোডে অবৈধ পার্কিং এর অপরাধে জরিমানা

চাঁদপুরের কচুয়া বিশ্বরোড এলাকায় সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার দায়ে অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)আবু নাছির। এ সময় অভিযান পরিচালনা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়।

স্থানীয় প্রশাসনের তদারকিতে পরিচালিত এ অভিযানে সড়কে অবৈধভাবে যানবাহন রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে পাঁচজনকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— রাসেল (২,০০০ টাকা), তারেক (২,০০০ টাকা), সোহাগ (২,০০০ টাকা), আরমান (২,০০০ টাকা) এবং শাওন (১,০০০ টাকা)।

কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) আবু নাছির জানান, কচুয়া বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় সংশ্লিষ্টদের সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১১ মার্চ ২০২৬

কচুয়া বিশ্বরোডে অবৈধ পার্কিং এর অপরাধে জরিমানা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের কচুয়া বিশ্বরোড এলাকায় সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার দায়ে অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)আবু নাছির। এ সময় অভিযান পরিচালনা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়।

স্থানীয় প্রশাসনের তদারকিতে পরিচালিত এ অভিযানে সড়কে অবৈধভাবে যানবাহন রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে পাঁচজনকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— রাসেল (২,০০০ টাকা), তারেক (২,০০০ টাকা), সোহাগ (২,০০০ টাকা), আরমান (২,০০০ টাকা) এবং শাওন (১,০০০ টাকা)।

কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) আবু নাছির জানান, কচুয়া বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় সংশ্লিষ্টদের সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত