“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এপ্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকাণ্ড বিষয়ক এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় আগুন লাগার পর দ্রুত অ্যালার্ম প্রদান, নিরাপদে ভবন ত্যাগ, ফায়ার সার্ভিসকে অবহিত করা এবং অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল প্রদর্শন করা হয়। এর মাধ্যমে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কীভাবে সঠিক পদক্ষেপ নিতে হয় সে বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয়।
এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তারসহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শেরপুর স্টেশন অফিসার জামিল আহমেদ খান, জেলা টাইলস এন্ড স্যানেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন