ঢাকা   বুধবার, ১১ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

শ্রীবরদীতে ওজনে অনিয়মের অভিযোগে জরিমানা

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজনে কম দিয়ে তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে পৌরসভার তাতীহাটি নয়াপাড়া বাজারে ডিজেল ও পেট্রোল ওজনে কম দেওয়ার অভিযোগে বিএসটিআই ময়মনসিংহের সহকারী পরিচালক মো. ছানোয়ার হোসেনের সহযোগিতায় সিফাত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ঝগড়ারচর মোদকপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে ফাহিম (২৪), পিতা রিয়াজুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১১ মার্চ ২০২৬

শ্রীবরদীতে ওজনে অনিয়মের অভিযোগে জরিমানা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজনে কম দিয়ে তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে পৌরসভার তাতীহাটি নয়াপাড়া বাজারে ডিজেল ও পেট্রোল ওজনে কম দেওয়ার অভিযোগে বিএসটিআই ময়মনসিংহের সহকারী পরিচালক মো. ছানোয়ার হোসেনের সহযোগিতায় সিফাত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ঝগড়ারচর মোদকপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে ফাহিম (২৪), পিতা রিয়াজুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত