ঢাকা   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের আনন্দ প্রকাশ

সংসদের প্রথম অধিবেশনে প্রাণবন্ত জাকারিয়া তাহের সুমন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। অধিবেশনে তাকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত অবস্থায় দেখা যায়, যা বরুড়ার সাধারণ মানুষ ও তার সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।

এসময় হাস্যোজ্জ্বল জাকারিয়া তাহের সুমন এমপিকে মনোযোগ সহকারে অধিবেশন পর্যবেক্ষণ করতে ও সহকর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নিতে দেখা যায়। তার এমন উপস্থিতি বরুড়াবাসীর জন্য গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, প্রিয় নেতাকে সংসদের প্রথম অধিবেশনে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বরুড়ার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝে খুশির জোয়ার বইতে দেখা গেছে। অনেকে আশা প্রকাশ করেছেন, মন্ত্রী হিসেবে তিনি বরুড়া উপজেলার উন্নয়ন, অবকাঠামো এবং মানুষের জীবনমান উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, জাকারিয়া তাহের সুমন এমপি বরুড়ার উন্নয়নে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও তার নেতৃত্বে বরুড়া আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সংসদের প্রথম অধিবেশনে প্রাণবন্ত জাকারিয়া তাহের সুমন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। অধিবেশনে তাকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত অবস্থায় দেখা যায়, যা বরুড়ার সাধারণ মানুষ ও তার সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।

এসময় হাস্যোজ্জ্বল জাকারিয়া তাহের সুমন এমপিকে মনোযোগ সহকারে অধিবেশন পর্যবেক্ষণ করতে ও সহকর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নিতে দেখা যায়। তার এমন উপস্থিতি বরুড়াবাসীর জন্য গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, প্রিয় নেতাকে সংসদের প্রথম অধিবেশনে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বরুড়ার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝে খুশির জোয়ার বইতে দেখা গেছে। অনেকে আশা প্রকাশ করেছেন, মন্ত্রী হিসেবে তিনি বরুড়া উপজেলার উন্নয়ন, অবকাঠামো এবং মানুষের জীবনমান উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, জাকারিয়া তাহের সুমন এমপি বরুড়ার উন্নয়নে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও তার নেতৃত্বে বরুড়া আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত