ঢাকা   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

শেরপুরে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

শেরপুর জেলার সদর উপজেলায়  চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ ২৬ বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর উদ্যোগে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী শিবানী নাথ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) বনানী দেবনাথ, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহানসহ ২০টি কৃষক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনুষ্ঠান শেষে চরাঞ্চলের কৃষকদের ফসলি জমিতে সেচ সুবিধা বাড়াতে ২০টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে এলএলবি শ্যালো মেশিনসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এতে চরাঞ্চলের কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শেরপুরে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

শেরপুর জেলার সদর উপজেলায়  চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ ২৬ বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর উদ্যোগে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী শিবানী নাথ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) বনানী দেবনাথ, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহানসহ ২০টি কৃষক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনুষ্ঠান শেষে চরাঞ্চলের কৃষকদের ফসলি জমিতে সেচ সুবিধা বাড়াতে ২০টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে এলএলবি শ্যালো মেশিনসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এতে চরাঞ্চলের কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত