শেরপুর সদর ও নকলা উপজেলায় পৃথক মোবাইল কোর্ট অভিযানে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম এবং মহাসড়কে অবৈধ পার্কিং ও প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল বিতরণ না করে নিজ বাড়ি থেকে চাল বিতরণ করছেন, যা খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩–এর ৬ ধারার লঙ্ঘন। এ অপরাধে সংশ্লিষ্ট ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে একই দিনে নকলা পৌর এলাকার মহাসড়কে অবৈধ পার্কিং, ভাসমান দোকান বসানো এবং ভবন নির্মাণ সামগ্রী রেখে সড়কে চলাচলে ঝুঁকি ও প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়ক আইনে একটি মামলায় ২০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে অপর একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকল প্রকার অবৈধ পার্কিং, স্থাপনা ও নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণের নির্দেশনা দেওয়া হয়।প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন