পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে জেলার সদর উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। শনিবার দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন মোড়ে অবস্থানরত ইজিবাইক, সিএনজি অটোরিকশা চালক এবং দূর-দূরান্ত থেকে আসা পথচারী ও যাত্রীদের মাঝে তিনি সাহরি বিতরণ করেন।
শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে তিনি নিজ হাতে এই খাবার পৌঁছে দেন। এ সময় পৌর শহর জামায়াতের সহকারি সরক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।
সাহরি বিতরণকালে এমপি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, "রমজানে অনেক চালক ও যাত্রী সাহরির সময় রাস্তায় থাকেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। মানুষের সেবায় নিয়োজিত থাকাই আমার মূল লক্ষ্য।"
সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মধ্যরাতের কর্মজীবী মানুষগুলো। একজন ইজিবাইক চালক বলেন, "ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম, এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন, তা ভাবিনি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।"
রাতের কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের মাঝে এমপির এই মানবিক কর্মকাণ্ড শহরজুড়ে বেশ প্রশংসিত হচ্ছে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন