ঢাকা   শনিবার, ১৪ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ পরিবারের মাঝে মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ দুঃস্থ ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন। শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

​মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই এর ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চিফ এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ। ​স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম। ​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। ​ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ অত্যন্ত অনুকরণীয়। দেশের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, তবেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ ধরনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ দেওয়া হয়। যার মধ্যে ছিল: ​৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ লিটার তেল, পোলাও চাল, মুসুর ডাল, লবণ, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় অন্যান্য খাদ্যদ্রব্য।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগিতায় গত ১৫ বছর ধরে মজিদ-নাহার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ পরিবারের মাঝে মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ দুঃস্থ ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন। শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

​মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই এর ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চিফ এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ। ​স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম। ​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। ​ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ অত্যন্ত অনুকরণীয়। দেশের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, তবেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ ধরনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ দেওয়া হয়। যার মধ্যে ছিল: ​৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ লিটার তেল, পোলাও চাল, মুসুর ডাল, লবণ, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় অন্যান্য খাদ্যদ্রব্য।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগিতায় গত ১৫ বছর ধরে মজিদ-নাহার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত