রবিবার (১৫মার্চ )ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে ( AWD) পাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশবান্ধব কৃষি, পানি সাশ্রয় এবং টেকসই সেচ ব্যবস্থা ও অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) হলো ধান চাষের একটি পানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সেচ পদ্ধতি। এই পদ্ধতিতে জমিতে সবসময় পানি জমিয়ে রাখার প্রয়োজন হয় না, বরং পানির স্তর মাটির নিচে নামতে দেওয়া হয়, তারপর আবার সেচ দেওয়া হয়। এই পদ্ধতিতে সেচ দিলে পানির খরচ কমে, মিথেন গ্যাস নির্গমন কম হয় এবং চাষের খরচও কমে যায়।
এখন পর্যন্ত ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির নর্থ ডিভিশনের রংপুর-১ অঞ্চলের নজিরহাট শাখার আওতাধীন ৩৫ জন কৃষককে এই প্রযুক্তি ব্যবহারের উপর প্রশিক্ষণ নিয়েছে এবং যন্ত্রসামগ্রী প্রদান করা হয়েছে ।
বোরো ধানের প্রতি একর জমিতে ২টি করে সেচ পাইপ স্থাপন করা হয়েছে। উক্ত কার্যক্রম বাস্তবায়নকালে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ জমিউল ইসলাম চৌধুরী, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক শহিদুল ইসলাম, বিভাগীয় সেক্টর স্পেশিয়ালিস্ট কৃষি ও বীমা মোঃ মনিরুল ইসলাম, কর্মকর্তা নোশিন তামান্না, ও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ অনেকে। মূল্যসাশ্রয়ী এই কার্যকরী সেচ পদ্ধতিটি কৃষকদের মাঝে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে এবং অন্য কৃষক রাও এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হচ্ছেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন