ঢাকা   সোমবার, ১৬ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

বুড়িচংয়ে সড়কে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলা  রোডস অ্যান্ড হাইওয়ের মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (১৫ মার্চ) রাত ৮টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এম. এ. গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। 

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।চাচাতো ভাই হেলাল জানায়,চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

নিহত শাহআলম ভূঁইয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শনিবার বিকেলে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য শাহআলম গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৬ মার্চ ২০২৬

বুড়িচংয়ে সড়কে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

কুমিল্লার বুড়িচং উপজেলা  রোডস অ্যান্ড হাইওয়ের মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (১৫ মার্চ) রাত ৮টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এম. এ. গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। 

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।চাচাতো ভাই হেলাল জানায়,চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

নিহত শাহআলম ভূঁইয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শনিবার বিকেলে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য শাহআলম গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত