কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আসন্ন বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারেন, সে দাবিতে নির্বাচন পরিচালনা কমিটির নিকট লিখিত আবেদন জমা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট।
সোমবার (১৬ মার্চ) নির্বাচন পরিচালনা কমিটির কাছে আবেদনপত্র জমা দেওয়ার পর জেলা পিপি অ্যাডভোকেট কাইমূল হক রিংকুর নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট কাইমূল হক রিংকু বলেন, “৫ আগস্টের পর ফ্যাসিবাদী শক্তির লোকজন আত্মগোপনে ছিল। বর্তমানে তারা আবার মাথাচাড়া দিয়ে আদালত প্রাঙ্গণে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের কিছু ব্যক্তি নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত এই ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। আদালত প্রাঙ্গণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা নির্বাচন পরিচালনা কমিটির কাছে আবেদন জানিয়েছি, যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির নিকট আবেদনপত্র জমা দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট কাইমূল হক রিংকু, অ্যাডভোকেট কামরুল হাসান খান, অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, অ্যাডভোকেট মোস্তফা জামান জসিম, অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায়সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আসন্ন নির্বাচনে নীল প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খন্দকার মাহাবুবুল হকসহ মোট ১৫টি পদে মনোনয়ন জমা দিয়েছেন।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন