ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর এলাকার শফিকুল ইসলাম, তার স্ত্রী ও মেয়ে (৮ মাস)। আহত হয়েছে তার ছেলে।

নিহত শফিকুল পাটগ্রাম উপজেলায় “পদক্ষেপ” নামে একটি এনজিও মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পদক্ষেপ নামক একটি এনজিওতে চাকরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামে বসবাস করছিলেন শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন পুরো পরিবার। 

মির্জারকোট এলাকায় পৌঁছালে পেছন দিকে বুড়িমারী থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই এনজিও কর্মী শফিকুল, তার স্ত্রী ও কোলে থাকা ৮ মাসের মেয়ে সন্তান। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল থাকা তার ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকারী অজ্ঞাত ট্রাকের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের লোকজন আসলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর এলাকার শফিকুল ইসলাম, তার স্ত্রী ও মেয়ে (৮ মাস)। আহত হয়েছে তার ছেলে।

নিহত শফিকুল পাটগ্রাম উপজেলায় “পদক্ষেপ” নামে একটি এনজিও মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পদক্ষেপ নামক একটি এনজিওতে চাকরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামে বসবাস করছিলেন শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন পুরো পরিবার। 

মির্জারকোট এলাকায় পৌঁছালে পেছন দিকে বুড়িমারী থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই এনজিও কর্মী শফিকুল, তার স্ত্রী ও কোলে থাকা ৮ মাসের মেয়ে সন্তান। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল থাকা তার ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকারী অজ্ঞাত ট্রাকের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের লোকজন আসলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত