ঢাকা   শনিবার, ২৮ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে চোর ধরতে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ, আটক ৪

চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সদস্যকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ওই ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ  জানায়, ঘটনার দিন রাতে ওই গ্রামের মজুমদার বাড়ির ৮ মামলার পলাতক আসামি মোঃ ফয়সালকে গ্রেফতারে অভিযান চালায় শাহরাস্তি মডেল থানা পুলিশ। ওই সময় আসামিকে ছিনিয়ে নিতে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার উপপরিদর্শক (এস আই) আল আমিন ভূঁইয়া, আতোয়ার হোসেন, পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন ও ফয়সাল খান আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তারকে (২৩) আটক করে পুলিশ।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৮ মার্চ ২০২৬

শাহরাস্তিতে চোর ধরতে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ, আটক ৪

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সদস্যকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ওই ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ  জানায়, ঘটনার দিন রাতে ওই গ্রামের মজুমদার বাড়ির ৮ মামলার পলাতক আসামি মোঃ ফয়সালকে গ্রেফতারে অভিযান চালায় শাহরাস্তি মডেল থানা পুলিশ। ওই সময় আসামিকে ছিনিয়ে নিতে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার উপপরিদর্শক (এস আই) আল আমিন ভূঁইয়া, আতোয়ার হোসেন, পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন ও ফয়সাল খান আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তারকে (২৩) আটক করে পুলিশ।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে পুলিশ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত