ঢাকা   শনিবার, ২৮ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

ইউএনও’র বক্তব্যে ইতিহাস বিকৃতির অভিযোগ: মহেশপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম অবমাননার অভিযোগে অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের বক্তব্যের প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দিয়েছে দলটি।

(​২৬শে মার্চ)মহেশপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন ইউএনও খাদিজা আক্তার। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আধুনিক বাংলাদেশের রূপকার তারেক রহমানকে অবমাননা করা হয়েছে এবং তাঁদের অবদানকে অস্বীকার করা হয়েছে। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

​অনুষ্ঠান বর্জন শেষে এক প্রতিক্রিয়ায় পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু তীব্র নিন্দা জানিয়ে বলেন:​ "রাষ্ট্রীয় অনুষ্ঠানে বসে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা যখন ইতিহাসের মহানায়ক শহীদ জিয়াউর রহমান এবং জননেতা তারেক রহমানকে নিয়ে অবমাননাকর অবস্থান নেন, তখন সেই অনুষ্ঠান আর জাতীয় থাকে না, তা দলীয় কার্যালয়ে রূপ নেয়।

আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এর প্রতিবাদ জানাই।"

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপুসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

​দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ইউএনও’র এই আচরণের বিরুদ্ধে আজ বিকেলে মহেশপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া ও মোছাঃ নার্গিস সুলতানা দিপা এবং পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ খান সকল পর্যায়ের নেতা-কর্মীকে এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৮ মার্চ ২০২৬

ইউএনও’র বক্তব্যে ইতিহাস বিকৃতির অভিযোগ: মহেশপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত