কক্সবাজারে পৃথক ২টি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ২৭ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
কক্সবাজারে পৃথক ২টি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ২৭ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা হতে একটি কাভার্ড ভ্যান যোগে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ২৭ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার সকাল সাড়ে ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে প্রস্তুতকৃত গোপন চেম্বারের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, আরও একটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে একটি ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক উক্ত এলাকায় রাডার নজরদারি ও বিশেষ টহল বৃদ্ধি করা হয়। অতঃপর, আজ ২৭ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার মধ্যরাত ২টায় মায়ানমার হতে সন্দেহজনক একটি ফিশিং বোট শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশকালে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বোটটি আটক করতে সক্ষম হয়। এসময়, আটককৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও কাভার্ড ভ্যান এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন