রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী খোকন শিকদারের শাবলের আঘাতে স্ত্রী খুরশিদা বেগম নিহত হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় গত ২৬ মার্চ সকাল ১০:৩০ মিনিটে খোকন (৬৫) পিতা ইউনুস শিকদার নিজের বসত ঘরের ভিতরে তার স্ত্রী খুরশিদা বেগম (৫০) কে বসে থাকা অবস্থায় পিছন থেকে একটি ভারি শাবল দিয়ে মাথার বাম দিকে পরপর দুটি আঘাত করে। এ সময় তার চিৎকারে তার ছেলে ও আশপাশের লোকজন ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে দেখতে পেয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি ঘটলে ঢাকা শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৭ মার্চ সন্ধ্যা ৭:৩০মিনিটে ইন্তেকাল করে।
২৮ মার্চ সকালে লাশ বাড়িতে পৌছালে শিয়ালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই প্রদীপ কুমার সরকার, এএসআই জাহাঙ্গীর, খোকন শিকদার কে বাড়ি থেকে গ্রেফতার করে।
রূপসা থানার ওসি (তদন্ত) আঃ সবুর ঘটনা স্থলে এসে সুরতহালের কাজ সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
নিহত খুরশীদা বেগম এক কন্য রুনা (৩২) ও এক পুত্র মিশকাত (২৫) এর জননী ছিলেন।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন