ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া দক্ষিণ পাড়া খেলার মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জামির নোয়াব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা। শনিবার (২৮ মার্চ) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে ধামাউড়া উত্তর মধ্যপাড়া ও দক্ষিণ মধ্যপাড়া দল অংশগ্রহণ করে। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে উত্তর মধ্যপাড়া দল নির্ধারিত ওভারে ১৪৩ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ মধ্যপাড়া দল দারুণ নৈপুণ্য প্রদর্শন করে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজান আলী ও খেলা পরিচালনা কমিটির সভাপতি জব্বার বকস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, সমাজসেবক মোহাম্মদ আলী এবং আলফাজ উদ্দিন সিরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে ধামাউড়া গ্রামের ঐতিহ্যের কথা তুলে ধরে এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দক্ষিণ মধ্যপাড়া দলকে একটি ফ্রিজ এবং রানারআপ উত্তর মধ্যপাড়া দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন