ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। (রবিবার) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের এক মাত্র মেয়ে । 

প্রত্যক্ষদশর্ীরা জানান, দুপুরের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামি একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি এসে শিশুটির শরীরের উপর দিয়ে চলে যায় । ঘটনার পর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় এক মাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গন ভারি হয়ে উঠে। 

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান , শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

কালীগঞ্জ থানার এসআই হাসনুজ্জামান বলেন , শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। (রবিবার) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের এক মাত্র মেয়ে । 

প্রত্যক্ষদশর্ীরা জানান, দুপুরের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামি একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি এসে শিশুটির শরীরের উপর দিয়ে চলে যায় । ঘটনার পর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় এক মাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গন ভারি হয়ে উঠে। 

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান , শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

কালীগঞ্জ থানার এসআই হাসনুজ্জামান বলেন , শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত