ঢাকা   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

বাঘাইছড়িতে অবৈধভাবে মজুত করা ৭৪ লিটার পেট্রোল জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধভাবে মজুত করা ৭৪ লিটার জ্বালানি তেল  (পেট্রোল) জব্দ করা হয়েছে। 

৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢেবার পাড়া এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব পেট্রোল  জব্দ  করে বিজিবি।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোষ্টের পোষ্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান অভিযানটি পরিচালনা করে। উক্ত অভিযানে সময়ে অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে  পরিত্যক্ত অবস্থায় ০৩টি প্লাস্টিকের জারিকেনে মোট ৭৪ লিটার জ্বালানী পেট্রোল জব্দ করতে সক্ষম হয় । 

জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ৯২৫০ টাকা। 

মারিশ্যা জোন ২৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জ্বালানি তেল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। এধরণের অভিযান চলমান থাকবে।

 পরে জব্দকৃত জ্বালানি আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

বাঘাইছড়িতে অবৈধভাবে মজুত করা ৭৪ লিটার পেট্রোল জব্দ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধভাবে মজুত করা ৭৪ লিটার জ্বালানি তেল  (পেট্রোল) জব্দ করা হয়েছে। 

৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢেবার পাড়া এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব পেট্রোল  জব্দ  করে বিজিবি।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোষ্টের পোষ্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান অভিযানটি পরিচালনা করে। উক্ত অভিযানে সময়ে অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে  পরিত্যক্ত অবস্থায় ০৩টি প্লাস্টিকের জারিকেনে মোট ৭৪ লিটার জ্বালানী পেট্রোল জব্দ করতে সক্ষম হয় । 

জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ৯২৫০ টাকা। 

মারিশ্যা জোন ২৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জ্বালানি তেল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। এধরণের অভিযান চলমান থাকবে।

 পরে জব্দকৃত জ্বালানি আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত