ঢাকা   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

বরুড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬। ৮ এপ্রিল উপজেলা  হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদ চৌধুরী, এবং বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ।

মেলায় অংশগ্রহণ করে মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, প্রদর্শনী ও অভিজ্ঞতা উপস্থাপন করে। মেলার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জন করেন না, বরং সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগও পান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচেতনা ও প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী হতে উৎসাহিত করেন। তারা বলেন, এই ধরনের মেলা শিক্ষার্থীদের কল্পনা শক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে এবং দেশের উন্নয়নে তাদের অবদান রাখতে অনুপ্রেরণা জোগায়।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত ধারণা শিখছি এবং বাস্তবায়নের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াচ্ছি।”

বরুড়া উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার  রতন কুমার সাহা আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা শিক্ষার্থীদের জন্য এক আনন্দদায়ক ও শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

বরুড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬। ৮ এপ্রিল উপজেলা  হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদ চৌধুরী, এবং বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ।

মেলায় অংশগ্রহণ করে মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, প্রদর্শনী ও অভিজ্ঞতা উপস্থাপন করে। মেলার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জন করেন না, বরং সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগও পান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচেতনা ও প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী হতে উৎসাহিত করেন। তারা বলেন, এই ধরনের মেলা শিক্ষার্থীদের কল্পনা শক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে এবং দেশের উন্নয়নে তাদের অবদান রাখতে অনুপ্রেরণা জোগায়।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত ধারণা শিখছি এবং বাস্তবায়নের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াচ্ছি।”

বরুড়া উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার  রতন কুমার সাহা আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা শিক্ষার্থীদের জন্য এক আনন্দদায়ক ও শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত