চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোররাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে আটকের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এস আই) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স ওই ইউনিয়নের আয়নাতলী গ্রামে অভিযান চালায়।
এই সময় আয়নাতলী পুরাতন বোটঘর ঠাকুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যান সহ ৫/৬ জন ডাকাত সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ থানাধীন বেলঘর কাঠালিয়া বাড়ির মৃত ইউনুছের পুত্র রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জের লাখাই থানাধীন স্বজন গ্রামের বিল্লাল হোসেনের পুত্র হোসাইন (২২) এবং বরিশালের গৌরনদী থানাধীন আধুনা গ্রামের মুক্তার বেপারীর পুত্র সাগর (২০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন