ঢাকা   শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

অভাব ও মানসিক যন্ত্রণায় বিষপান, মুরাদনগরে মা-মেয়ের আত্মহত্যা

কুমিল্লার মুরাদনগরে অভাব-অনটন ও মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে বিষপান করে মা  তার শিশুকন্যাকে নিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে রোকাইয়া। ঘটনার সময় ঘরে মা-মেয়ে ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগমের প্রথম দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি। পরে তিনি একই উপজেলার কামাল্লা গ্রামের হুমায়ুন কবিরের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। কিন্তু কিছুদিন পরই স্বামী হুমায়ুন কবির মারা গেলে খাদিজা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি আলীপুর গ্রামে বসবাস শুরু করেন।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই খাদিজা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন। বুধবার গভীর রাতে কোনো এক সময় তিনি তার মেয়েকে নিয়ে বিষ পান করেন।

পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে পাশের ঘরে থাকা খাদিজার মা রাফিয়া বেগম ছুটে এসে ঘরের দরজা খুলে দেখেন মা ও মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতা ও অভাব অনটনের কারণেই আত্মহত্যা করে থাকতে পারে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মৃত্যু হওয়ার কারণে ময়নাতদন্তের বিষয়টি মুরাদনগর থানা পুলিশ দেখছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, লাশ দু’টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

অভাব ও মানসিক যন্ত্রণায় বিষপান, মুরাদনগরে মা-মেয়ের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত