বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি ড্রাম থেকে ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সামাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, তেল সংকট শুরুর পর থেকে গভীর রাতে তাঁর বাড়িতে মোটরসাইকেলের যাতায়াত বেড়ে যায়। ফুয়েল কার্ড চালুর পর নিবন্ধনহীন মোটরসাইকেল চালকদের কাছে রাত ১২টার পর পেট্রোল বিক্রি করতেন তিনি। ভ্রাম্যমাণ আদালতে এ অভিযোগ স্বীকার করেন আব্দুস সামাদ।
ফজলু নামে এক ব্যক্তি বলেন, শুধু তেল উদ্ধার করলেই অবৈধভাবে তেল বিক্রি বন্ধ হবেনা। যে তেল পাম্প মালিক লুকিয়ে এভাবে তেল দিচ্ছে তাদের শাস্তির আওয়াতায় নিয়ে আসতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জানান, বাড়িতে তেল বিক্রির যন্ত্রপাতিসহ একটি ড্রামে রাখা ১২০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী জব্দ করা পেট্রল সরকারি মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন